কুরবানী নিয়ে সমাজে প্রচলিত কিছু ভ্রান্তি
কুরবানীর দিনগুলোতে অন্য পশু জবাই করা
অনেকের ধারণা, কুরবানীর তিন দিন কুরবানীর পশু ছাড়া অন্য কোন পশু জবাই করা যাবে না। এমনকি হাঁস-মুরগী বা গরু-ছাগলও নয়। এটি ভুল ধারণা। তবে কুরবানীর নিয়তে হাস, মুরগী ইত্যাদি (যেগুলো দ্বারা কুরবানী সহীহ নয়) জবাই করা ধনী-গরিব সকলের জন্যই নাজায়েয। গোস্তের প্রয়োজনে জবাই করতে কোন সমস্যা নেই। খুলাসাতুল ফাতওয়া ৪/৩১৪; বায্যাযিয়া ৬/২৯০; আদ্দুররুল মুখতার ৬/৩১৩; আলমগীরী ৫/৩০০
আকীকা না দিলে কুরবানী
অনেকের ধারণা, আকীকা না দিলে কুরবানী দেওয়া যায় না। তাই অনেকে কুরবানীই করে না। আবার অনেকের উপর কুরবানী ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানী না দিয়ে আকীকা দেয়। অথচ এটি একেবারেই অমূলক। একটির সঙ্গে অপরটি শর্তযুক্ত নয়। তাই কোন কারণে আকীকা দেওয়া না হলেও ওয়াজিব কুরবানী অবশ্যই দিতে হবে।
অনাদায়ী কুরবানী
বিগত বছরের কুরবানী অনাদায়ী থাকলে অনেকেই পরবতীর্ বছর কুরবানী দিয়ে থাকে। অথচ এভাবে বিগত বছরের কুবানীর কাযা আদায় হয় না। এক্ষেত্রে নিয়ম হল, প্রতি বছরের কুরবানীর জন্য অন্তত কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মূল্য সাদকা করা। -খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১১; মাবসুতে সারাখসী ১২/১৪; বাদায়েউস সানায়ে ৪/২০২; আদ্দুররুল মুখতার ৬/৩২০-৩২৯; ফাতহুল কাদীর ৮/৪৩২; মুলতাকাল আবহুর ৪/১৭০
হাজ্বী সাহেবের নামে কুরবানী
অনেক হাজ্বী সাহেব দেশে তার কুরবানীর ব্যবস্থা করে যান। এটাকে তারা জরুরি মনে করেন। অথচ হাজী সাহেব হজ্বের সফরে থাকার কারণে তার উপর কুরবানী ওয়াজিব নয়। হাঁ এরপরও যদি কেউ নফল কুরবানী দিতে চায় তবে সেটার অবকাশ আছে। -....কাযী খান ৩/৩৪৪; বাদায়ে উস্ সানায়ে ৪/১৯৫; আদ্দুরূল মুখতার ৬/৩১৫
জবাইয়ের আগে চামড়া বিক্রি
অনেক সময় চামড়াক্রেতাদের পীড়াপীড়িতে পশু জবাইয়ের আগেই চামড়া বিক্রি করে ফেলে। এমনকি মূল্যও নিয়ে নেয়। এমনটি করা নাজায়েয। চামড়া ছিলার আগে বিক্রি করা জায়েয নয়। তাই প্রয়োজনে যবাইয়ের আগে বিক্রির ওয়াদা করা যেতে পারে, বিক্রি করা যাবে না। -আলমগীরী ৩/১২৮; আদ্দুররুল মুখতার ৫/৬৩
মাওলানা মুফতি ওসমান সাদেক
পরিচালক, মারকাযুর রাশাদ মাদ্রাসা।
অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে 'ইসলামী নবজাগরণ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স'র অর্ধ- বার্ষিক পরীক্ষা অনু...
বিস্তারিত >>
ইসলামী নব জাগরণ সংগঠন এর মহাসচিব মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীনের সেজ ফুফু আর নেই।
বিস্তারিত >>