একটি প্রশিক্ষণ বিমান স্কুলের উপর আছড়ে পড়ার মর্মান্তিক ঘটনায় বহু শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা ছিলেন জাতির ভবিষ্যৎ। নিষ্পাপ শিশুদের এভাবে ঝরে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এই শোককে বাকরুদ্ধ চিত্তে গ্রহণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি—
আল্লাহ যেন নিহতদের জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
এই মর্মান্তিক ঘটনায় ইসলামী নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে নিহতদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি জানাই সমবেদনা।
اللهم اغفر لهم وارحمهم، واشف المصابين، وامنح ذويهم الصبر والسلوان
আমরা এই দুর্যোগ থেকে দেশ ও জাতিকে হেফাজতের জন্য আল্লাহর করুণা কামনা করি।
অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে 'ইসলামী নবজাগরণ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স'র অর্ধ- বার্ষিক পরীক্ষা অনু...
বিস্তারিত >>
ইসলামী নব জাগরণ সংগঠন এর মহাসচিব মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীনের সেজ ফুফু আর নেই।
বিস্তারিত >>